২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

চাঁপাইনবাগঞ্জের দায়পুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রাম থেকে সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার এবং এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শিবগঞ্জ থানায় দায়ের করা মোটর সাইকেল চুরি মামলায় আসামী কাশিয়াবাড়ির জিল্লুর রহমানের ছেলে টিপুকে আটক করতে গিয়ে তার বাড়ি থেকে ২টি রিভলবার, ১৭টি ককটেল, ১টি খেলনা পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী কানসাট এলাকার ইয়াসিন আলীর ছেলে আসগরকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের ৩৯ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মাহমুদ জানান, কাশিয়াবাড়ি গ্রামের আটক হওয়া টিপুর বাড়ির সামনে থেকে মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় আরও একটি পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে বিডিআর সদস্যরা।

টিপু ও আসগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশ সূত্রে জানা গেছে।