২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে বিতর্ক চ্যাম্পিয়নশীপ শুরু বুধবার

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে ক্যাম্পাসে বুধবার (১৩ ডিসেম্বর) থেকে তিনদিনের আর্টিজান সিরামিক কাপ প্রথম এনডিএফ বিডি আন্তঃবিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ বিতর্ক চ্যাম্পিয়নশীপ ’০৬ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 12:56 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

“শব্দ কথায় সাহস করে দাঁড়াই ঘুরে আজ” এ স্লোগানে মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাবি উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান।

দেশের প্রায় সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের অর্ধশতাধিক দল এতে অংশ নেবে। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ।

প্রতিযোগিতার প্রথম দিনে থাকবে র‌্যালি, প্রথম আলোর সহযোগিতায় মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৪ ডিসেম্বর দিনব্যাপী বিতর্ক ছাড়াও থাকবে আনন্দ ভ্রমণ। শেষ দিন ১৫ ডিসেম্বর থাকবে সেমিনার, বারোয়ারি, ফাইনাল বিতর্ক ও জাবির শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনূষ্ঠান।

ঢাকার বাইরে থেকে আসা বিতার্কিকদের জন্য থাকছে বিনামূল্যে আবাসন ও খাবারের ব্যবস্থা।

প্রতিযোগিতায় আর্থিক সহায়তা করছে আর্টিজান সিরামিক, মিডিয়া পার্টনার আরটিভি।