২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগীদের ফিরিয়ে আনার উদ্যোগ ব্যর্থ: ধীরাজ কুমার নাথ

তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী উপদেষ্টাদের ফিরিয়ে আনার উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 01:34 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার দুপুর একটায় টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “কালকের উদ্যোগ ফলপ্রসু হয়নি।”

নতুন উপদেষ্টা নিয়োগ করা হবে কি-না? এ প্রশ্নের জবাবে ধীরাজ কুমার নাথ বলেন, “রাষ্ট্রপতি আমাদের একটি বৈঠকে ডেকেছেন। ওখানে কিছু একটা হবে বলে আশা করছি, অপেক্ষা করুন।” সেসময় তিনি বঙ্গভবনের পথে ছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান।

অন্যদিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপদেষ্টা আজিজুল হক বলেন, “বিদ্যমান সংকট সাংবিধানিকভাবেই সমাধান করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ ১০ জন উপদেষ্টা থাকার কথা।”

তাহলে ছয়জন দিয়ে কাজ চালানো সম্ভব কি-না এ প্রশ্নের জবাবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “এটা কীভাবে সম্ভব?”

নতুন উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে আজিজুল হক বলেন, এটা রাষ্ট্রপতির এক্তিয়ার। অবশ্য উপদেষ্টারা আলোচনার মাধ্যমে তাকে প্রস্তাব ও পরামর্শ দিতে পারেন।