শরফুদ্দিনের সাদাকালো প্রচারাভিযান
১৪ দল কিংবা চার দলীয় জোট শূধূ নয়, যে কোন দলের মনোনয়ন হলেই চলবে। না পেলেও ক্ষতি নেই। এবার নির্বাচন তিনি করবেনই। প্রচার অভিযানও চালিয়ে যাচ্ছেন জোরেসোরে।
বুধবার ঢাকা থেকে উজিরপুর আসলেন তিনি হেলিকপ্টারে। ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের জন্য। বিজয়ীদের দেন রঙ্গিন টেলিভিশন। আর অপর তিন দলকে দেন ১৪ ইঞ্চি সাদাকালো।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিন দলের কোচ ও খেলোয়াড়রা। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে ওই হেলিকপ্টারেই ফিরে যান তিনি।
তিনি হলেন বরিশাল-২ আসনে মনোনয়ন প্রার্থী শিল্পপতি এস শরফুদ্দিন আহম্মেদ সেন্টু।
