২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন এসআই সাময়িক বরখাস্ত

সাতকানিয়ায় পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত তিন আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন সাব ইনস্পেক্টরকে বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সাময়িকভাবে বরখাস্তরা হলেন সাতকানিয়া থানার এস আই শাহ আলম, মাহবুবুর রহমান ও হাফিজুর রহমান। জেলা পুলিশ সুপার এই আদেশ দেন।

এছাড়া এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে চর খাগরিয়া এলাকার ১৫০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলার খবর পেয়ে পুরো এলাকা পুরুষশূণ্য হয়ে পড়েছে।

গত সোমবার চর খাগরিয়া এলাকা থেকে পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় সাজাপ্রাপ্ত ৩ আসামী ওসমান, দিদার ও ইদ্রিস মিয়াকে ছিনিয়ে নেয়া হয়।