২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে ধাওয়া খেলেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

সচিবালয়ে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারিদের ধাওয়ার মুখে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব খন্দকার শহিদুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সচিবালয়ের পূর্ত মন্ত্রণালয়ের সামনে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে পূর্ত মন্ত্রণালয়ে প্রবেশের সময় বিক্ষুব্ধ কর্মচারিদের সামনে পড়েন ওসমান ফারুক ও শহিদুল ইসলাম। কর্মচারিরা ‘ধর’ ‘ধর’ বলে চিৎকার করে তাদের দিকে এগিয়ে গেলে তারা কৌশলে সেখান থেকে সচিবালয়ের বাইরে চলে যান। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে কর্মচারিদের শান্ত করে।

সচিবালয় সূত্র জানায়, গত জোট সরকারের সময় যে সব কর্মকর্তা-কর্মচারি চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিতসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারাই তাদের ধাওয়া করেছেন।