কোর্ট কীপারের বিরুদ্ধে চাঁদপুরে পাল্টা মামলা
শীর্ষ আইনজীবী ড. কামাল হোসেন, রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার আমীরুল ইসলামসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী কোর্ট কীপার মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে বুধবার চাঁদপুর আমলী আদালত-১ এ প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শহরের দক্ষিণ বিষ্ণুদী এলাকার হাজী মো. আশ্রাফ বাবু সরকার বাদী হয়ে ৪০৬ ও ৪২০ ধারায় ওই মামলা দায়ের করেন।
আদালতের বিচারক মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের প্রধান আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম আকবর। বিবাদী পক্ষে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যডভোকেট সলিম উল্লা সেলিম।
