২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারের কাছে বুধবার ভোরে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান ও পুলিশের গাড়ির সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 02:34 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তার নাম কামরুল ইসলাম (২৩)। তিনি সিলেট পুলিশ লাইনে ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ি গ্রামে।

জানা যায়, বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের গোপলার বাজারের কাছে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০২৮৪) পুলিশের একটি গাড়িকে (সিলেট-ট-৬২৭২) সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল কামরুল (ক নং ১৩০০) মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশের গাড়ি চালক শাহিন কবিরকে (২৪) সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপলার বাজার ফাঁড়ি পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক ঘটনার পরই পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।