২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লোজআপ ওয়ান বিজয়ী নোলকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার অভিযোগ

ক্লোজআপ-ওয়ান তারকা নোলক বাবুর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মঙ্গলবার রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 12:01 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

লাঞ্ছিত করা ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের মাস্টার্সের ছাত্র তওহিদুল ইসলাম নোলকের বিরুদ্ধে সন্ধ্যায় এই জিডি করেন।

অভিযোগকারী তওহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যস্ত সড়ক পার হওয়ার সময় নগরীর শাহাজাদপুর এলাকায় নোলকের প্রাইভেট গাড়ি তাকে (তওহিদ) আঘাত করে।”

তিনি বলেন, “আমি প্রতিবাদ করলে নোলক ও তার ৩/৪ জন সহযোগী গাড়ি থেকে নেমে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।” একপর্যায়ে নোলক তাকে লাঞ্চিত করেন বলেও তওহিদ জানান।

নোলক হুমকি দিয়ে বলেন, “তুমি জান আমি কে?”

গুলশান থানার এসআই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা অভিযোগ গ্রহণ করেছেন যার নাম্বার ২৭৩।”

তবে নোলক বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে মারামারির ঘটনা অস্বীকার করেছেন।