২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার রূপসায় সংঘর্ষে আহত ৭

রূপসা উপজেলার কাজদিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এ ব্যাপারে রূপসা থানায় একটি মামলা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 06:54 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাজদিয়া গ্রামের দুই ভাই মতিয়ার রহমান ও মুজিবর রহমানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে মুজিবর রহমান একটি ঘর তুললে দুই ভাইয়ের বিরোধ চরম আকার ধারণ করে।

মঙ্গলবার দুপুরের দিকে এ নিয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়। এ সময় মতিয়ারের লোকজন মুজিবরের ঘরটিও পুড়িয়ে দেয়।

আহতরা হলেন পলাশ, মোর্শেদুল আলম বাবু, এনায়েত শেখ, হাসিনা বেগম, পলি ও পারভীন। এদের মধ্যে পলাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।