সাগরে বিডিআর অধিনায়ককে অপহরণ করেছে চোরাকারবারীরা
চোরাকারবারীরা টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়ির বিডিআর অধিনায়ক জাফর উল্লাহকে অপহরণ করে গভীর সমুদ্রে নিয়ে গেছে।
সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সেন্টমার্টিন দ্বীপের কাছ দিয়ে বিকেল পাঁচটার দিকে সার বোঝাই একটি কার্গো বোট মায়ানমারের আকিয়াব বন্দরের দিকে যাচ্ছিল। শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়ির বিডিআর সদস্যরা হাবিলদার জাফর উল্লাহর নেতৃত্বে একটি মাছ ধরার নৌকা নিয়ে তাদের পিছু নেয়।
এসময় চোরাকারবারীরা পাল্টা তাদের ধাওয়া করে এবং এক পর্যায়ে তারা বিডিআর অধিনায়ক জাফর উল্লাহকে কার্গোতে তুলে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়।
