২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বাসায় বিচারপতিদের বৈঠক

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনা নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন হাইকোর্টের বিচারপতিদের নিয়ে সোমবার রাতে তাঁর হেয়ার রোডের বাসভবনে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:38 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সূত্র জানায়, হাইকোর্টের বিচারপতির নিয়ে প্রধান বিচারপতি বাদ মাগরিব থেকে শুরু করে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনা নিয়ে তারা আলোচনা করেছেন বলে সূত্রটি উল্লেখ করে।

এর আগে রোববারও প্রধান বিচারপতি আপিল বিভাগের ছয় বিচারপতি নিয়ে তাঁর বাসভবনে বৈঠক করেছেন।

প্রসঙ্গত: রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর দায়ের করা রীটের রায় ঘোষণার প্রাক্কালে প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত ঘোষণা করে দেওয়ায় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।