২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

নন্দীগ্রাম উপজেলার থালতামাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইলিয়াস আলী সোমবার সন্ধ্যায় শহরের সেয়াজগাড়ি মন্ডল পাড়ায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আশংকাজনক অবস্থায় তাঁকে প্রথমে বগুড়া নার্সিং হোমে এবং সেখান থেকে পরে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডলপাড়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন সন্ত্রাসী ইলিয়াস আলীকে লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলিবর্ষণ করে। কমপক্ষে চারটি গুলি তার দেহে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ব্যক্তিগত কোন দন্দ্ব থেকে এ হামলা হতে পারে।”