২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ছয় সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর লালবাগ এলাকা থেকে শনিবার বিকেলে ছয় সন্ত্রাসীকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব-১০ এর মেজর এরশাদ জানান, সন্ত্রাসীদের গোপন আস্তানার খবর পেয়ে র‌্যাব সদস্যরা লালবাগের শহিদনগরের ৮ নম্বর গলির দারোগা বাড়ি ঘেরাও করলে বাড়ির ছাদ থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে।

এ ঘটনায় র‌্যাব এর দুই সদস্য আহত হন বলে তিনি দাবি করেন।

যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে রয়েছে-লিটন (২৪), মনির (১৮), রুবেল (২০), জসিম (২০), কিরন সিকদার (২২) ও আনোয়ার (১৮)।

তাদের কাছ থেকে এক কেজি গান পাউডার, একটি রিভলবার, একটি ওয়ান সুটার গান, তিন রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, এরা কুখ্যাত সন্ত্রাসী কমিশনার কালা খোকন ও শহিদের অস্ত্রধারী সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, জমি দখল ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে র‌্যাব দাবি করে।