২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

গোদাগাড়ী উপজেলার উজান পাড়ায় সোমবার দুপুরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে সিরাজুল নামে এক ব্যক্তি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। রাজশাহী সহকারী পুলিশ সুপার (সদর) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে উজান পাড়ার রুস্তম আলীর ছেলে সিরাজুল ইসলাম স্ত্রী পারুল বেগমকে (৩৫) হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় পারুলের চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে পারুল বেগমকে মাটিতে পড়ে ছটফট করতে দেখে। এ অবস্থায় সিরাজুলকে পালিয়ে যেতে দেখে লোকজন তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিরাজুলকে আটক করে। এর কিছুক্ষণ পরই পারুল মারা যায়।

পুলিশ পারুল বেগমের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

গোদাগাড়ী থানার ওসি আলতাফ হোসেন জানান, নিহত পারুলের বাবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের হড়মায়। এ ঘটনায় তার (পারুলের) পিতা আব্দুস সালাম ওরফে ভগু বিশ্বাস বাদী হয়ে গোদাগাড়ী থানায় সিরাজুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।