২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলি মোহনায় দুর্ঘটনায় পতিত সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ

কর্ণফুলি মোহনায় ডুবে যাওয়া একটি জাহাজের সাথে ধাক্কা লেগে অপর একটি ছোট পণ্যবাহী (লাইটারেজ) জাহাজ ক্রমশ তলিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার বিকেলে প্রায় ১০০০ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে বন্দরে ঢোকার পথে জাহাজটি দুর্ঘটনায় পতিত হয়।

বন্দর রেডিও কন্ট্রোল ও লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সূত্র জানায়, বহির্নোঙরের স্থান আলফা অ্যাংকরেজে থাকা মাদার ভেসেল এমভি মরিস থেকে ১০০০ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে সি মাস্টার-১ নামের লাইটারেজ জাহাজটি বন্দরের দিকে আসছিল। বিকেল ৩টার দিকে এটি বন্দরে ঢোকার পথে কর্ণফুলি মোহনায় ডুবে যাওয়া অপর একটি জাহাজের সাথে ধাক্কা খেয়ে ডুবতে শুরু করে।

তবে জাহাজটির ১৩ জন মাঝি-মাল্লা নিরাপদে তীরে এসে পৌঁছেছেন।

বন্দর কর্তৃপক্ষ ডুবন্তপ্রায় জাহাজটিকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে।