২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার

মংলায় পশুর নদীতে শুক্রবার রাতে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনায় নিখোঁজ কোস্টগার্ড সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তবে র‌্যাব সদস্যের সন্ধান এখনও মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

রোববার দুপুরে কোস্টগার্ড সদস্য এইচ এম কবিরের লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম হাতেম আলী। নিহত কবিরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বুইজপাড়ায়।

এর আগে শনিবার উদ্ধারকৃত কোস্টগার্ড সদস্য মোহাম্মদ আমিরুল ইসলামের জানাজা রোববার দুপুরে তিতুমীর বিএনএফ নৌÍঘাঁটিতে অনুষ্ঠিত হয়। পরে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়।

নিখোঁজদের সন্ধানে নৌ-বাহিনী, কোস্টগার্ড, র‌্যাব ও স্থানীয় ডুবুরীরা পশুর নদীতে তল্লাশি চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধের সময় পানিতে ডুবে নিখোঁজ র‌্যাব সদস্য কাঞ্চন পেয়াদার সন্ধান এখনও পাওয়া যায়নি।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার ও র‌্যাব খুলনা-৬ এর কমান্ডার লেফটেনেন্ট কর্নেল শামস্ জানান, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ঘটনার তদন্তে কোস্টগার্ড ও র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আটককৃত বনদস্যুদের ট্রলারের তিন মাঝিকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শুক্রবার রাতে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধে অন্তত: চার বনদস্যু ও এক কোস্টগার্ড সদস্য নিহত হয়। এ সময় নিখোঁজ হন র‌্যাব ও কোস্টগার্ডের আরও দুই সদস্য।