২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে মানববন্ধন

মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া দ্রততর করার দাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হাইকোর্ট এলাকায় শনিবার সকালে অভিভাবকদের নিয়ে মানববন্ধন করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, পরীক্ষার আগে অথবা পরে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ এখন সাধারণ সংস্কৃতিতে পরিণত হয়েছে। তবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য গুটি কয়েক শিক্ষার্থীকে ব্যবহার করে ফলাফল প্রত্যাহারের দাবি এবারই প্রথম।

এদিকে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়ে একইস্থানে মহানগর ছাত্র ইউনিয়ন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় সংগঠনের নেতারা প্রশ্নপত্র ফাঁসের জন্য জামাত শিবির চক্র ও তাদের সমর্থনপুষ্ট কিছু কোচিং সেন্টারকে দায়ী করে বক্তব্য রাখেন।