২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ডাকাতির ঘটনায় আহত ৩

সাতক্ষীরা সদর এবং পাটকেলঘাটা থানায় শুক্রবার দু’টি ডাকাতির ঘটনায় এক ডাকাতসহ তিনজন আহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পাটকেলঘাটা থানায় মীর্জাপুর গ্রামে শনিবার ভোরে ডাকাত দলটি বিয়ে বাড়িতে হামলা চালিয়ে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মীর্জাপুর গ্রামের পরিতোষ ঘোষের ছেলে পরেশ ঘোষ শুক্রবার রাতে নববধূ ও উপঢৌকনসহ বাড়ি ফেরেন। পরদিন রাতে ডাকাতরা ওই বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে যায়। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে।

আরেক ঘটনায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাদহিলকী গ্রামের হাজী সদরউদ্দিনের ছেলে শফিকুল ও মফিজুলের বাড়িতে ৫/৬ জন র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

তারা অস্ত্রের মুখে শফিকুলের প্রতিবন্ধী ছেলেকে জিম্মি করে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা মফিজুল ও তার মেয়ে ময়নাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় এক ডাকাতও আহত হয়।

পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরদল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ ঘটনায় মফিজুল ও ময়না আহত হয়।

এসব ঘটনায় সদর ও পাটকেলঘাটা থানায় আলাদা আলাদা মামলা হয়েছে।