সাভারে র্যাবের পোশাকে ডাকাতি, গ্রেপ্তার ২
সাভার পৌর এলাকার টিয়াবাড়ী মহল্লায় ডা. কাজী রফিক আহম্মেদের বাড়িতে শুক্রবার ভোরে র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।
তাদের নাম আবুল ওরফে বাবু (৩০) এবং ময়নালকে (৩২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে আড়পাড়া কামাল গার্মেন্টেসের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় এবং আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
