২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় এলডিপির কার্যক্রম শুরু

লিবারেল ডেমেক্রেটিক পার্টি শনিবার থেকে কুমিুল্লায় রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে। শহরের মোগলটুলী চৌমুহনীতে বিকেলে এক সমাবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সমাবেশে বক্তৃতা করেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট রেদোয়ান আহমেদ, সাবেক মন্ত্রী আবুল কাশেম, জেলা এলডিপির আহ্বায়ক আনসার আহমেদ প্রমুখ।

বক্তারা সাবেক জোট সরকারের কঠোর সমালোচনা করে দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিচার দাবি করেন।

এর আগে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোগলটুলী চৌমুহনীতে জড়ো হয়।