২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৫দিন পর ফতুল্লায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার

অপহরণের পাঁচ দিন পর শুক্রবার রাতে স্কুল ছাত্র নয়নের লাশ পুলিশ উদ্ধার করেছে ফতুল্লা থানার ভুঁইগর এলাকা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 03:41 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের বাবা আব্দুল হাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুলা থানার সাব ইন্সপেক্টর আফজালুর রহমান জনান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। গত রাতেই তাদের ধরার জন্য সম্ভাব্য কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নয়নের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।