২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাগরপুর উপজেলা সদরে শনিবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 03:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

আহতরা পাথর বোঝাই একটি ট্রাকের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টাঙ্গাইল থেকে নাগরপুরগামী ট্রাকটি ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসকে পাশ কাটাতে গিয়ে রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের দুই হেলপার মারা যান।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর বাসচালক পলাতক রয়েছেন।