২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত

পঞ্চগড় আইনজীবী সমিতির নির্বাচনে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সভাপতি এবং ৪ দলীয় জোট সমর্থিত অ্যাডভোকেট ইসমাঈল হোসেন সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ৫টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে বিএনপি সমর্থিত মো. তসলিমউদ্দিন সহ-সভাপতি, মো. আজাহারুল ইসলাম (২) লাইব্রেরি সম্পাদক এবং আওয়ামী লীগ সমর্থিত মফিদুল ইসলাম সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন হলেন, লিগ্যাল এইড সম্পাদক আব্দুস সোবহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহসিনা খাতুন এবং ৪টি সদস্য পদে আব্দুল বারি, মো. আবুল হোসেন, দীপক চন্দ্র রায় ও মির্জা সুলতানে আলম।