চট্টগ্রামে শিশুসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত এবং বিষপানে অপর এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক চাপা পড়ে আবু সৈয়দ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। সে কুমিরার জনৈক আবু কাসেমের ছেলে বলে জানা গেছে।
অপরদিকে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকার শফিউল ইসলাম (২৬) নামে এক যুবক বিষ পান করলে রাত ১ টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবার নাম ওয়াজুদ্দিন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আত্মহত্যার কারণ জানা যায়নি।
