রাষ্ট্রপতি চায়ের আমন্ত্রণ জানাবেন দুই নেত্রীকে
রাষ্ট্রপতি ও তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ পৃথকভাবে বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে।
বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাদের বৈঠক শেষে বেরিয়ে এসে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের একথা জানান।
উপদেষ্টা আরও জানান, তারা নির্বাচনী পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং রাষ্ট্রপতির কাছে নির্বাচনী তফসিল পুনঃনির্ধারণের প্রস্তাব করেছেন। “তবে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।”
