২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩৪

দেশের তিন জেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজন, পাবনার কুচিয়ামোড়ায় একজন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে দুজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এসব জেলা থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

নোয়াখালী: দুপুর ২ টার দিকে বসুরহাট থেকে চাপরাশিরহাটগামী বাসের (চট্ট-মেট্রো-জ-১১-০০৪৩) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১-২৯৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী পূর্ব লামছি প্রাসাদ গ্রামের কামাল উদ্দিনের মেয়ে নূর নাহার শারমিন (১৪) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন বাস ও ট্রাকের আরও ৩০ যাত্রী। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা: সাঁথিয়া থেকে পাবনাগামী একটি মাইক্রোবাস রাত প্রায় ১১টার দিকে পাবনা-নগরবাড়ী সড়কের কুচিয়ামোড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মল্লিক (৩২) নামে একজন মারা যান।

তিনি সদর উপজেলার উগ্রগড় গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে। এ দুর্ঘটনায় আহত মাইক্রোবাস চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর: শুক্রবার বেলা ১১ টার দিকে রামগঞ্জের পানপাড়া বাজারের কাছে যাত্রীবাহী একটি বাস একটি সিএনজিচালিত স্কুটারকে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে সহিদুল্লাহর (৭০) বাড়ি রামগঞ্জের হাজিপাড়া গ্রামে। নিহত অপরজনের (৩০) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

এরা সবাই স্কুটারে করে রামগঞ্জ থেকে লক্ষীপুর সদরে যাচ্ছিলেন। আহতদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।