পাবনায় ২ সন্দেহভাজন চরমপন্থীকে হত্যা
জেলার আতাইকুলায় বৃহস্পতিবার রাতে কথিত সন্ত্রাসীরা চরমপন্থীদলের সন্দেহভাজন দুই সদস্যকে হত্যা করেছে।
এরা হলেন সাঁথিয়া উপজেলার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের টিক্কা (৩৫) এবং আতাইকুলা থানার নন্দনপুর গ্রামের বাকি (৩৩)।
পুলিশ জানায়, রাত পৌনে ১১টার দিকে ১৫/২০ জনের সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল টিক্কা ও বাকিকে বাড়ি থেকে ডেকে নন্দনপুর মাঠে এনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতদের বিরুদ্ধে একাধিক হত্যাসহ ১০/১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) দুটি গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
