২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ ও অপহরণ: একজনকে ৬০, আরেকজনকে ৩০ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে ধর্ষণ ও অপহরণের দায়ে একজনকে ৬০ ও আরেক ব্যক্তিকে ৩০ বছরের সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 10:05 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের বিচারক মোহাম্মদ আবু হানিফ বুধবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো পৌর এলাকার রাজনগরের আরফান আলীর ছেলে মোঃ মিলন মিয়া ও আজমীরিগঞ্জের শিবপাশা গ্রামের মন্নাফ চৌধুরীর ছেলে ছালিম চৌধুরী। এদের মধ্যে মিলনকে ধর্ষণ ও অপহরণের দায়ে ৩০ বছর করে ৬০ বছর এবং ছালিমকে অপহরণের দায়ে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে মিলনের বয়স বিবেচনা করে আদালত দুটি সাজা একই সাথে ভোগ করার পক্ষে রায় দেয় অর্থাৎ তাকে ৩০ বছর জেল খাটতে হবে ।

মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ২৭ নভেম্বর সকালে হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করে ওই দুই আসামি। দু’দিন পর পুলিশ তাকে উদ্ধার করে। এ ব্যাপারে তার মা বাদি হয়ে ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেওয়া হয়।