২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ দল ছাত্রের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডিগ্রী কলেজে মঙ্গলবার দুইদল ছাত্রের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিক্ষক-ছাত্রসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একজন ছাত্রের বাই সাইকেলের চাকার হাওয়া অন্য এক ছাত্র ছেড়ে দিলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ ঘটনার জের ধরে তাদের বন্ধুদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কলেজের কয়েকজন শিক্ষক সংঘর্ষ থামানোর চেষ্টা করেন।

এতে কলেজের শিক্ষক প্রবোধ মইশালসহ ১৫ জন আহত হয়। পরে নাসিরনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ কানাই লাল সরকার জানান, দোষী ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।