সিরাজগঞ্জে দুটি মামলার রায়
সিরাজগঞ্জে পৃথক দুটি রায়ে একজনের যাবজ্জীবন ও অপর একজনের ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মতিয়ার মাষ্টার হত্যার দায়ে একই গ্রামের নান্নু (৩৫) নামে একজনের যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত দায়রা জজ মো. আরিফুর রহমান মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত অপর সাত আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়। বর্তমানে নান্নু পালাতক রয়েছে।
১৯৯৭ সালের ২৯ জুন সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে বোমা হামলা চালিয়ে নান্নু মতিয়ার মাস্টারকে হত্যা করে পালিয়ে যায়।
অপর এক মামলার রায়ে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মাসদার হোসেন বরিশালের চরহাসলা গ্রামের আলতাফকে (২৮) ২১ বছরের সশ্রম কারাদন্ড অনাদায়ে আরও দেড় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
২০০৫ সালের ৯ জুন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আলতাফকে গ্রেপ্তার করা হয়।
