চট্টগ্রামে অস্ত্র ও জাল টাকা উদ্ধার
চট্টগ্রামে রোববার রাতে পুলিশ ও র্যাবের অভিযানে একটি এলজি ও বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়েছে।
কর্ণফুলী থানা পুলিশ বন্দর গ্রাম এলাকা থেকে একটি এলজি ও ৮ রাউন্ড কার্তুজসহ আমীর আহমদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সোমবার সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট বাজারে রহমান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জালনোটসহ তিনজনকে গ্রেফতার করে। সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত জাল টাকার সবকটিই ৫০০ টাকার নোট। অভিযানের সময় জাল টাকা ব্যবসায়ী কালা মিয়া (৩৫), ফারুক আহমেদ (৩০) ও মনসুর আলম (২২) কে গ্রেপ্তার করা হয়।
