২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে: নির্বাচন কমিশন

ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও কর্তনের কাজ চলছে বলে রোববার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

নির্বাচনের আগের দিন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার হওয়ার যোগ্য কারও নাম বিদ্যমান ভোটার তালিকায় বাদ পড়ে থাকলে তা অন্তর্ভুক্তি, তালিকায় কারও নাম বা ভোটার তথ্যে ভুল থাকলে তা সংশোধন, ভোটার হওয়ার অযোগ্য কারও নাম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তা কর্তন এবং কারও নাম একাধিক স্থানে অন্তর্ভুক্ত হয়ে থাকলে একটি রেখে অন্যটি কর্তনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফরম ২ ও ৭, ভুল সংশোধনের জন্য ফরম ৮, নাম কর্তনের জন্য ফরম ৯ পূরণ করে সংশ্লিষ্ট এলাকার জেলা নির্বাচন কর্মকর্তা বা উপজেলা অথবা থানা নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিতে হবে। উল্লিখিত ফরমগুলো উপজেলা অথবা থানা নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিসে পাওয়া যাবে।