২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাম্মী হত্যাকারী স্বামী রিপনের ফাঁসি

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মাম্মী হত্যা মামলার প্রধান আসামী স্বামী রিপনের ফাঁসি হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোমবার প্রথম প্রহরে। হত্যাকান্ডের সাত বছর পর চাঞ্চল্যকর এ মামলার আসামীকে ফাঁসিতে ঝুলানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 01:36 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মাম্মীকে তার স্বামী নৃশংসভাবে খুন করে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর রাতে।

মামলায় স্বামী রিপন, শাশুড়ী মনোয়ারা ও ননদ রুনা আক্তারকে আসামী করে নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই অ্যাডভোকেট বিএম হোসেন। তৎকালীন জেলা ও দায়রা জজ তাঁর রায়ে মামলায় তিনজনকেই ফাঁসির আদেশ দেন। পরে উচ্চ আদালত রিপন ছাড়া বাকীদের সাজা মওকুফ করে।

মামলার প্রধান কৌসুলী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফাঁসির আদেশ মওকুফ করার জন্য রিপনের ক্ষমা প্রার্থনার আবেদন নাকচ করে দেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

কলেজ ছাত্রী মাহমুদা সুলতানা মাম্মী প্রেম করে গৃহশিক্ষক আবুল কালাম আজাদ রিপনকে বিয়ে করেছিলেন। দাম্পত্য কলহের জের ধরে শহরের বেপারী পাড়ার বাসায় রিপন তাকে গলা টিপে হত্যা করে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।