কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কেরাণীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয় আলম (২৫) নামের এক যুবক। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরমান্দার এলাকায়।
অন্যদিকে শুক্রবার রাত ১০টার দিকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে বাস চাপায় নিহত হয় অজ্ঞাত এক নারী (৪৭)।
পুলিশ দুটি লাশই উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। ঘাতক ট্রাক ও বাসটিকে আটক করা যায়নি।
