শীতের প্রকোপে লালমনিরহাটে বৃদ্ধার মৃত্যু
জেলার উত্তর সাপ্টানা গ্রামে শনিবার ভোরে ঠাণ্ডায় শুসিলা মঈ নামের এক বৃদ্ধা মারা গেছেন । তিনি মৃত মহেশ্বরের স্ত্রী।
এলাকাবাসী জানান, ছয় বছর আগে দৃষ্টিশক্তি হারানোর পর থেকে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছিলেন।
