মেহেরপুরে র্যাবের সাথে ‘এনকাউন্টারে’ ২ চরমপন্থী নিহত
জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা রাস্তার মোড়ে শনিবার ভোরে র্যাবের সাথে ‘এনকাউন্টারে’ দুই মো: ইসমাইল হোসেন (৪০) এবং আব্দুর রাজ্জাক (৩৫) মারা গেছে।
র্যাব দাবি করছে, নিহত দুই ব্যক্তি চরমপন্থি লালপতাকা বাহিনীর শীর্ষ নেতা।
র্যবের দেওয়া বক্তব্য অনুযায়ী “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে গাংনী র্যাব অফিস সানঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ইসমাইল ও রাজ্জাককে গ্রেপ্তার করে। পরে শনিবার ভোরে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মহিষখোলাতে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা সঙ্গীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক ও ইসমাইল ঘটনাস্থলেই মারা যায়।”
র্যাব জানায় তাদের দুজনের বিরুদ্ধে হত্যাসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
