২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলী মাদ্রাসায় কিশোরের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের পহাড়তলীর হাফেজিয়া মাদ্রাসায় ভর্তির তিন দিন পর আবদুর রহমান (১২) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামপুরে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

পারিবারিক সূত্র জানায়, গত ৪ নভেম্বর আবদুর রহমান ওই মাদ্রাসায় ভর্তি হয়। ৬ নভেম্বর সে মারা যায়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মাদ্রাসা থেকে জানানো হয়েছে।

এটিকে রহস্যজনক বলে দাবি করে আবদুর রহমানের বাবা আবদুল মান্নান থানায় মামলা দায়ের করেন।

দাফনের ১৯ দিন পর ২৪ নভেম্বর শুক্রবার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে রামপুর থানা পুলিশ কবর থেকে তার লাশ তুলে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।