নির্বাচন কমিশন সংস্কারে সিপিবির কর্মসূচি
নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ৫৩ দফা বাস্তবায়ন এবং “গদি ও নীতি” বদলের আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৩০ নভেম্বর জেলায়-উপজেলায় ও ১ ডিসেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ এবং গণমিছিল করবে।
শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কর্মসূচি ছাড়াও উপদেষ্টাদের নির্দলীয় ভূমিকা, দ্রব্যমূল্য কমানো, ক্রসফায়ার বন্ধ, বেআইনি অস্ত্র উদ্ধার, জামাত-শিবিরের অস্ত্রবাজদের গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে প্রতিদিন ঢাকার বিভিন্ন থানায় মিছিল ও সমাবেশ করা হবে।
