সাতক্ষীরায় চালককে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই
আশাশুনি উপজেলায় বৃহস্পতিবার রাতে ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালককে হত্যা করে সাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে দুষ্কৃতকারিরা।
নিহতের নাম নুরুজ্জামান (২১)। তিনি আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের কওসার আলী গাজীর পুত্র। আশাশুনির বড়দল পাচপোতা সড়কে এই হত্যাকান্ড ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশাশুনির পাচপোতায় নুরুজ্জামান ভাড়া নিয়ে রওনা হলে পথে যাত্রীবেশী ছিনতাইকারিরা তাকে কুপিয়ে হত্যা করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। সাইকেলটির নম্বর সাতক্ষীরা ২-১১-৭৫৯৯। এর মালিক জনৈক আনারুল। তার কাছ থেকে ভাড়া নিয়ে চালাতো নুরুজ্জামান।
এদিকে একইদিন আশাশুনির গাবতলা এলাকায় আরও একটি মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, বৃহ¯পতিবার রাতে আশাশুনি গাবতলায় ভাড়া নিয়ে যাওয়ার সময় যাত্রীবেশী ছিনতাইকারিরা চালক আবদুল হান্নানের কাছ থেকে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় বহিরামপুর খেয়াঘাটে ধরা পড়ে।
আশাশুনি থানা পুলিশ ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তাজেল মোড়লকে গ্রেপ্তার করেছে।
