২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নছিমনের ধাক্কায় চাঁপাইনবাবগঞ্জে নিহত ১

সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন গোমস্তাপুর উপজেলার রহনপুরে শুক্রবার সকালে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

তিনি রহনপুর মহিলা কলেজের কর্মচারি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন সাইকেলে করে বাজার যাচ্ছিলেন। রহনপুর বিদ্যুত অফিসের সামনে পৌঁছলে দ্রুতগামী একটি নছিমন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।