২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন

ফটিকছড়ি উপজেলায় এক সিনেমা দর্শককে হত্যার দায়ে বৃহস্পতিবার চট্টগ্রামে এক ব্যক্তিকে ফাঁসি ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 02:38 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজের প্রথম আদালতের বিচারক মো. রেজাউল করিম ১৭ বছর আগে মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামী মোহাম্মদ হাসিমকে ফাঁসি এবং তার সহযোগী নাছিরকে যাবজ্জীবন প্রদান করা হয়।

১৯৮৯ সালের ১৫ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ঝংকার সিনেমা হলের টিকেট কাটার সময় অভিযুক্ত দুজন লাইনে দাঁড়ানো ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মারা যান। অভিযুক্ত হাসেম ও নাছির পলাতক।