২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে ৩ আহত

ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বৃহস্পতিবার দুপুরে তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

ঘটনার পর উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল নেতা-কর্মীরা ক্রিকেট খেলার সময় যুগ্ম আহবায়ক মামুন গ্রুপের কর্মী টোকেনের গায়ে বল লাগে। এর জের ধরে কবীর গ্রুপের সঙ্গে মামুন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ লেগে গেলে রাজীব ও টোকেনসহ তিন ছাত্রদল কর্মী আহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক দেওয়ান হারুন-অর-রশিদ মামুনের মোটরসাইকেল ভাংচুর করেছে।

আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে অপর একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে কর্মচারী পদে নিয়োগকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক নুরুজ্জামান সরকার লিখন দাবি করেছেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।