২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দাইলে আ. লীগ-বিএনপি সংঘর্ষে ১৫ আহত

নান্দাইলে বৃহস্পতিবার দুপুরে ৪ দল ও ১৪ দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় দলের ১৫ জন আহত হয়েছে। এ সময় আওয়ামী লীগ কর্মীরা উপজেলা বিএনপির অফিস ও নান্দাইল সাংবাদিক ফোরামের অফিস ভাংচুর করে এবং বিএনপি কর্মীদের ১৫টি দোকানে হামলা চালায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

জানা যায়, দুপুরে উপজেলার কাছচড় থেকে বিএনপির একটি মিছিল নতুন বাজার হয়ে ব্রীজের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগের মিছিলের পিছন থেকে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হলে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয। বিএনপি নেতা ও পৌর চেয়ারম্যান উজ্জ্বল জানান, আওয়ামী লীগের হামলায় আমাদের বেশ কজন নেতা-কর্মী আহত হয়।

এদের মধ্যে সেকান্দার, শামিম ও রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকায় উওেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।