চার দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি স্থগিত, পরিবর্তে মুক্তাঙ্গনে সমাবেশ
বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট তাদের বৃহস্পতিবারের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সকাল ১১টায় স্থগিত করেছে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে কেউ না থাকায় পূর্ব নির্ধারিত হওয়া সত্ত্বেও চার দল এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।
এর পরিবর্তে দুপুর আড়াইটায় মহানগর চার দল মুক্তাঙ্গনে সমাবেশ করবে।
বিএনপির দপ্তর সম্পাদক ও যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, “অবিলম্বে নির্বাচন তফসিল ঘোষণার জন্য আমরা আজ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ছুটিতে থাকায় আমরা এই কর্মসুচি স্থগিত ঘোষণা করেছি। তবে ওই পদে কেউ দায়িত্ব নেওয়ার পর আমরা তার কাছে দ্রুত তফসিল ঘোষণার দাবি জানাবো।”
