২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নেল ফিলিপ ব্রিটিশ হাইকমিশনে সামরিক অ্যাটাশে

সামরিক অ্যাটাশে হিসেবে কর্নেল ফিলিপ স্পাইসার সোমবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে যোগ দেন। হাইকমিশনের এক মুখপাত্র এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

হাইকমিশনের এক কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, দীর্ঘদিন ধরেই হাইকমিশনে সামরিক অ্যাটাশে ছিল না। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও জোরদার হওয়ায় হাইকমিশনে সামরিক অ্যাটাশে নিয়োগ করা হলো।