২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে লাশ উদ্ধার

এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে নগরীর পল্টন এলাকা থেকে সোমবার রাতে। তাকে জবাই করে হত্যা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 12:35 AM

Updated : 26 Apr 2022, 04:05 PM

সূত্র জানায়, পল্টন থানার এসআই সাখাওয়াত হোসেন রাত পৌনে ১১ টার দিকে নয়া পল্টনের মসজিদ গলি থেকে লাশটি উদ্ধার করেন। তার পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

নিহতের পরনে কালো রংয়ের জ্যাকেট, সাদা ফুলহাতা সার্ট এবং ছাই রংয়ের কালো প্যান্ট ছিলো।

এ ব্যপারে পল্টন থানায় একটি মামলা হয়েছে।