ফরিদপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
নগরকান্দা উপজেলার সালথা থানার গট্টি ইউনিয়নের ফুকরা গ্রামের একটি ধান ক্ষেত থেকে রোববার সকালে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম জানান, ক্ষতবিক্ষত অবস্থায় যুবকটির লাশ ধান ক্ষেতে পড়েছিল। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
