বাসাইলে গণপিটুনিতে ডাকাত নিহত
গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে।
পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত কাঞ্চনপুরের বাইতপাড়া গ্রামের আব্দুর রউফের বাড়িতে রাত একটার দিকে ঢুকে ডাকাতি শুরু করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। দলের অন্যান্যরা পালিয়ে গেলেও শাহজাহান নামের এক ডাকাত ধরা পড়ে। গণপিটুনিতে সে নিহত হয়।
তার বাড়ি বাসাইলের সাকলাইয়ের চর গ্রামে। পুলিশ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
