জমিজমা নিয়ে সংঘর্ষে গাজীপুরে যুবক খুন
গাজীপুর সদরের মেম্বার বাড়ি এলাকায় জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত এক যুবকের বুধবার মারা গেছে।
নিহত যুবকের নাম মিজানুর রহমান (২২)। সে মেম্বার বাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় বিন্দু বাড়িতে একটি জমির মালিকানা নিয়ে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মিজানুর রহমান (২২) আতিকুল ইসলাম (২৮) কবির হোসেন (৩২) ও আলাউদ্দিন (৪৫) আহত হলে তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মিজানুর রহমানের মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
